উইলিয়াম শেকস্পিয়র
উইলিয়াম শেকস্পিয়র বিশ্বের ইতিহাসে উইলিয়ম শেকস্পিয়র এক বিষ্ময়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার_ যার সৃষ্টি সম্বন্ধে এতো বেশি আলোচনা হয়েছে, তার অর্ধেকও অন্যদের নিয়ে হয়েছে কিনা সন্দেহ। অথচ তার জীবনকাহিনী সম্বন্ধে প্রায় কিছুই জানা যায় না বললেই চলে। ইংল্যান্ডের ইয়র্কশায়ারের অন্তর্গত এভন নদীর তীরে স্ট্রীটফোর্ড শহরে এক দরিদ্র পরিবারে শেকস্পীয়র জন্মগ্রহণ করেন। স্থানীয় চার্চের তথ্য থেকে যা জানা যায়, তাতে অনুমান তিনি সম্ভবত ১৫৬৪ খ্রিস্টাব্দের ২৩ এপ্রিল জন্মগ্রহণ করেন। তার পিতা জন শেকস্পিয়রের মা ছিলেন আর্ডেন পরিবারের সন্তান। শেকস্পীয়র As you like it নাটকে মায়ের নামকে অমর করে রেখেছেন। পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার উইলিয়াম শেকস্পিয়র মাত্র ১৩ বছর বয়সে স্কুল ছেড়েছেন। শিক্ষক মন্তব্য করেছিলেন 'বাবা তোমার ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার'। স্কুল ছেড়ে বালক শেকস্পিয়র অভাবের সংসারে গরুর দুধ দোয়াতেন, ভেড়ার লোম ছাড়াতেন, মাখন বানাতেন আর কাঁচা চামড়া ছাড়াতে বাবাকে সাহায্য করতেন। তার পরিবারের কেউ লেখাপড়া জানতেন না। অথচ তিনিই বিশ্ব সা...